ঢাকা অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
ওই দিন সকালে দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। পরদিন ৩১ মে দুপুর ২টায় রমনায় দলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৃত্যুবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রীও বিতরণ করা হবে।










কমেন্ট করুন