Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ড. মো. ফুয়াদ হোসেন

গণ বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের নতুন ডীন ড. ফুয়াদ

ঢাকা অর্থনীতি ডেস্ক:

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের নতুন ডীন হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান ও উপ-রেজিস্ট্রার এ. কে. এম. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আগামী দুই বছরের জন্য স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্বে থাকবেন তিনি। দায়িত্বের মেয়াদ আগামী ২৮ এপ্রিল ২০২৬ থেকে ২৭ এপ্রিল ২০২৮ পর্যন্ত থাকবে।

নতুন দায়িত্ব প্রাপ্তির পর অনুষদকে এগিয়ে নেওয়ার ব্যাপারে ড. ফুয়াদ হোসেন জানান, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদকে এগিয়ে নিতে একাডেমিক সংস্কৃতি-পরিবেশ নিশ্চিত করতে হবে। যেটা বর্তমানে আমরা অনেক পিছিয়ে আছি। এটা কোন ব্যক্তি বা বিভাগের পক্ষে একা সম্ভব নয়। তাই সবার সম্মিলিত প্রয়াস এবং প্রশাসনের সহযোগীতায় পরিবর্তন সম্ভব। সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নেতৃত্বাধীন সবাইকে নিয়ে মাস্টারপ্ল্যান করে লক্ষ্য ঠিক করতে হবে। তবেই আমাদের সামগ্রিক পরিবর্তন সম্ভব হবে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো সহযোগী অধ্যাপক ড. ফুয়াদ হোসেনকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে৷ এর আগে অনুষদটির ডিনের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডাঃ শ্যামলী মোস্তফা।

 

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন