Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

খুলনায় ইটভাটায় গুলিতে যুবক নিহত, মামলা দায়ের

ঢাকা অর্থনীতি ডেস্ক:

খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে রূপসা ব্রিকস নামক ইটভাটায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফখরুল উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। তিনি ফরহাদ হোসেনের সঙ্গে মিলে রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করতেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ইটভাটার অফিস রুমের পাশে অস্ত্রধারীরা ফখরুলকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি ঘাড়ে লাগে এবং আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় প্রবেশ করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, নিহতের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। একই রাতে নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন