ঢাকা অর্থনীতি ডেস্ক:
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় আজ সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, পল্লবী, কুর্মিটোলা ও মিরপুর ফায়ার স্টেশনের মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ঘটনাস্থলে পানির সংকট ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।










কমেন্ট করুন