Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

এসএসএফের নবনির্মিত ফায়ারিং রেঞ্জে অস্ত্র চালিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জে অস্ত্রচালনা ও নিশানা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি স্বয়ং এসএসএফের একটি অস্ত্র চালিয়ে নিজের নিশানা পরীক্ষা করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে তিনি বাহিনীর সদস্যদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণের লক্ষ্যে নির্মিত এই নতুন ফায়ারিং রেঞ্জের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

রেঞ্জ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্পেশাল সিকিউরিটি ফোর্স কর্তৃক ব্যবহৃত একটি আধুনিক রিভলভার দিয়ে নিশানা পরীক্ষা করার পাশাপাশি বাহিনীর সদস্যদের নিয়মিত পেশাদার প্রশিক্ষণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসএসএফের নবনির্মিত এই অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। আশা করি, নিরাপত্তা কৌশল প্রণয়ন ও পেশাগত কর্মদক্ষতা বাড়াতে আপনারা এই ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন।”

বক্তব্যের এ পর্যায়ে ‘রেড বুক’-এর নির্দেশনা যথাযথ ও কঠোরভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০২ সালের পর এসএসএফের মূল নির্দেশিকা ‘রেড বুক’ পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী করা হয়েছে। এটি একদিকে যেমন এসএসএফের প্রাত্যহিক কর্মপদ্ধতির সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেছে, অন্যদিকে বাহিনীর আইনি সুরক্ষাও পুরোপুরি নিশ্চিত করেছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন