Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ইয়ামালকে পেছনে ফেলে অক্টোবরের সেরা লা লিগা খেলোয়াড় এমবাপে

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

ব্যক্তিগত লড়াইয়ে অবশেষে লামিনে ইয়ামালকে ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপে। অক্টোবর মাসের সেরা লা লিগা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ২০২৬ ব্যালন ডি’অর রেসে দুজনই হ্যারি কেইনের কাছে হেরে যান। ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবারই প্রথম সরাসরি বার্সেলোনার এই উইঙ্গারকে হারালেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।

পাঁচ জনের সংক্ষিপ্ত তালিকায় এমবাপে ও ইয়ামালের পাশাপাশি ছিলেন রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেটিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো এবং এলচে গোলকিপার মাতিয়াস দিতুরো।

মূলত গোলসংখ্যাই এমবাপেকে এনে দিয়েছে পুরস্কারটি। অক্টোবরজুড়ে তিনটি লা লিগা ম্যাচে তিনি চার গোল করেন। গত মাসে রিয়ালের ফলাফলেও বড় প্রভাব রাখেন তিনি।

সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করেন এমবাপে। এরপর ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে ২-১ ব্যবধানের জয়েও একই কীর্তি গড়েন তিনি। এসব গোল নিয়ে চলতি মৌসুমে লা লিগায় তাঁর গোল দাঁড়িয়েছে ১১টি, আর অ্যাসিস্ট দুটি। সব মিলিয়ে সরাসরি ১৩ গোলে অবদান রেখেছেন তিনি।

অক্টোবরজুড়ে দারুণ খেলেছেন ইয়ামালও। তিন ম্যাচে এই কিশোর একটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুমে গোলে অবদানের হিসাবে তিনি এমবাপের চেয়ে এগিয়ে। বার্সেলোনার এই উইঙ্গারের গোলে অবদান ১৪টি, যেখানে আটটি গোলের সঙ্গে রয়েছে ছয়টি অ্যাসিস্ট।

তবে অক্টোবরে বেশি গোল করার সুবাদে বার্সা তারকাকে টপকে সেরা হয়েছেন রিয়াল তারকা।

গত অক্টোবরে ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের কাছে পরাজিত হন স্পেনের দুই জায়ান্ট ক্লাবের এই দুই তারকা। সেবার এমবাপে দ্বিতীয় এবং ইয়ামাল তৃতীয় স্থান পান।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন