ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন শিশু।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫ জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু হাম উপসর্গে মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ শিশু প্রাণ হারিয়েছে।










কমেন্ট করুন