Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৫ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) বেড়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) বেড়ে ৩৭ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন