ঢাকা অর্থনীতি ডেস্ক:
ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসকরা সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
এনসিপির মুখপাত্র বলেন, “এনসিপির পক্ষ থেকে ৫ দফা দাবি দেওয়া হয়েছে। তারা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।”
নিষিদ্ধ দলের তৎপরতা প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) মিছিল হচ্ছে। যা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আছে।”
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগতভাবে নির্বাচনে যাবে কি না, তা তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।










কমেন্ট করুন