ঢাকা অর্থনীতি ডেস্ক:
এসবিএসি ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে যোগ দিয়েছেন আবদুল কাইয়ুম চৌধুরী। এর আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।
এসবিএসি ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল কাইয়ুম চৌধুরী ১৯৯৪ সালে আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে পেশাদার কর্মজীবন শুরু করেন। এরপর সাউথইস্ট ব্যাংকে দীর্ঘ ২০ বছর কাজ করেন, যেখানে প্রিন্সিপাল ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক, ফরেন ট্রেড সার্ভিসেস ডিভিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন।
শিক্ষাগত যোগ্যতায় আবদুল কাইয়ুম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। দেশ-বিদেশে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক নানা সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায়ও তিনি অংশগ্রহণ করেছেন।










কমেন্ট করুন