ঢাকা অর্থনীতি ডেস্ক:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দোকান মালিক সমিতি এ তথ্য জানিয়েছে।
এতদিন এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হতো। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় বলেন, “ঈদুল আজহা সামনে রেখে দোকানপাট ও বিপণিবিতান রাত ১১টা পর্যন্ত খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার খোলা রাখার অনুমতি দিয়েছে রাত ১০টা পর্যন্ত। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ৫ এপ্রিল থেকে এই সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়।










কমেন্ট করুন