Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি : সংগৃহীত

বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকা অর্থনীতি ডেস্ক:

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর মতে, নির্বাচন শুরু হওয়ার পর সব পর্যায়ের ভোট সম্পন্ন হতে ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, নির্বাচন এ বছরের শেষ দিকে শুরু হবে। এ জন্য কিছু প্রস্তুতি দরকার, যা স্থানীয় সরকার মন্ত্রণালয় আগেই জানিয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, উপজেলা পরিষদ বাতিলের কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি। সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দের সিদ্ধান্তে পরিষদের ক্ষমতা কমেছে— বিষয়টিকে তিনি সেভাবে দেখছেন না।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন