Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এবং রাজশাহী মাদ্রাসা মাঠে একাধিক নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যন এ প্রতিশ্রুতি দিয়েছেন।

গত ২৯ জানুয়ারী রাজশাহীতে আয়োজিত সমাবেশে তারেক রহমান বলেন, রাজশাহী বললেই বুঝায় পদ্মা নদী। এখন দূঃখজনক ব্যাপার হচ্ছে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রক্ষপুত্রই বলেন, যে নদীই বলেন, পানি আছে কোনো? কোনো পানি নাই, পদ্মা নদীর সঙ্গে যে খালগুলো আছে সেখানেও পানি নাই। আমাদের নদীতে পানি দরকার। এ এলাকার খালগুলো আমরা খনন করতে চাই। ধানের শীষ ইনশাল্লাহ বিজয়ী হলে আমরা পদ্মা ব্যারেজ করতে চাই। ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দেব।

তিনি বলেন, রাজশাহীসহ দেশের বৃহৎ একটি অংশ কৃষি পেশার সঙ্গে জড়িত। কৃষক ভালো থাকলে দেশের মানুষভালো থাকবে। কৃষি যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হয় তাহলে দেশের মানুষ সহজেই কৃষি উৎপাদিত পণ্য সামগ্রি সেগুলো তারা ক্রয় করতে পারবে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী ১২ তারিখে ধানের শীষ বিজয় হয়ে সরকার গঠন করলে আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণসুদসহ মওকুফ করব ইনশাল্লাহ।

কৃষি কার্ডের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষি কার্ড চালুর মাধ্যমে কীটনাশক ঔষধ, সার, বীজসহ বিভিন্ন উপকরণও কৃষকদের সহায়তা করা হবে। এছাড়াও উত্তরাঞ্চলে বন্ধ থাকা বরেন্দ্র প্রকল্প চালু, রাজশাহীর আইটি পার্ক সচল,, রাজশাহী বিভাগে একটি ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন, একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, আম সংরক্ষনে হিমাঘার নির্মাণ, এবং কৃষি সংক্রান্ত শিল্প স্থাপনে উৎসাহী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদান কথা হবে জানান তারেক রহমান।

অপরদিকে ২ ফেব্রুয়ারী যশোরের সমাবেশে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সারা দেশে হাজার হাজার খাল খনন করা হয়েছিল, যা কৃষকদের উপকারে এসেছিল। বিএনপি ক্ষমতায় গেছে সেই খালগুলো পুনরায় খনন ও সংস্কার করা হবে।

তারেক রহমান আরও বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। পাশাপাশি মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের সম্মানী দেওয়া হবে। তারেক রহমান বলেন, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের সঙ্গে মিলেই দেশ গড়তে চাই। এই দেশের মালিক জনগণ। তাদের সমর্থন নিয়েই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন