Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, সমাধানের সময় অনিশ্চিত

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। কবে এই পরিস্থিতির উন্নতি হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া এবং অন্যের সঙ্গে আঙুলের ছাপ মিলে যাওয়াসহ নানা কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে। এ জন্য সফটওয়্যার উন্নয়নের কাজ করছে সংস্থাটি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে যাঁরা বিষয়টি জানাচ্ছেন, তাঁদের এনআইডি আনলক করে দেওয়া হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন