Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব জায়গায়

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
নতুন ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য আজ শনিবার (২২ আগস্ট) নাটোরের বেশ কয়েকটি অঞ্চলে সকাল থেকেই টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে। গত বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, নতুন ৩৩ কেভি লাইনে তার টানা ও আনুষঙ্গিক মেরামত সংক্রান্ত কাজের খাতিরে শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনে থাকা ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বরের (আংশিক) ফিডারভুক্ত এলাকাগুলোতে সংযোগ বন্ধ রাখা হচ্ছে।
যেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা এবং বড়বড়িয়া অঞ্চল।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন