Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

শনিবার ২২ আগস্ট স্বর্ণের বাজারে নতুন দর, অপরিবর্তিত রুপা

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
গত বৃহস্পতিবার স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত বাজারদর অনুযায়ী আজ শনিবার (২২ আগস্ট) সারা দেশে ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
নতুন দরপত্র অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা ধার্য করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়।
সোনার দামে উর্ধ্বগতি দেখা গেলেও রুপার বাজারমূল্য রাখা হয়েছে অপরিবর্তিত। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা পূর্বের মতোই ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন