Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

রিপাবলিকানদের পেছনে বিপুল অর্থ ঢেলে ব্যর্থ মাস্ক, এক্সে নিজের হার নিয়ে উপহাস

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রদেয় প্রার্থীদের বিজয়ী করতে দেদারসে অর্থ ঢালেও শেষ পর্যন্ত বড় ধাক্কার মুখোমুখি হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘ওপেন সিক্রেটস’-এর দেওয়া তথ্য অনুযায়ী, এই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে প্রায় ৪৫৫ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন তিনি।
বিশেষ করে টেক্সাসের বহু আলোচিত সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের নির্বাচনী প্রচারণায় একাই ২০০ মিলিয়ন ডলারের বেশি ঢেলেছিলেন মাস্ক। অথচ সকল সমীকরণ উল্টে দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকোর কাছে শোচনীয় পরাজয় বরণ করেন প্যাক্সটন। উল্লেখ্য, কিছুদিন আগেই মাস্ক তার বাসস্থান ও প্রধান ব্যবসায়িক কেন্দ্রগুলো এই টেক্সাস অঙ্গরাজ্যে স্থানান্তরিত করেছিলেন।
নির্বাচনে জয়লাভের পর দেওয়া বিজয়ী ভাষণে জেমস ট্যালারিকো সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমরা এই রাজ্য ও দেশের প্রতিটি বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার এবং এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার রক্ষকদের পরিষ্কার বার্তা দিয়েছি যে—ক্ষমতা কেবল জনগণের।”
ভোটে জয় নিশ্চিত করতে মাস্কের এমন রেকর্ড পরিমাণ মূলধন বিনিয়োগও শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। নির্বাচনের ফল প্রকাশের পর বেশ কিছুদিন নীরব থেকে পরবর্তীতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) একটি ব্যঙ্গাত্মক বার্তা পোস্ট করেন মাস্ক। সেখানে তিনি লেখেন, “মনে হচ্ছে নির্বাচনে হস্তক্ষেপকারী আমার স্পেশ লেজারগুলো এবার আর কাজ করেনি।”
রাজনৈতিক বিশ্লেষকরা উল্লেখ করছেন, মধ্যবর্তী নির্বাচনের এই ফলাফল মার্কিন রাজনৈতিক অঙ্গনে মাস্কের সার্বিক প্রভাব এবং বিপুল অর্থ দিয়ে সাধারণ ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত করার কৌশলের চরম সীমাবদ্ধতাকেই স্পষ্ট করে তুলেছে।
সূত্র: এএফপি, বিবিসি

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন