Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বিআরটিসিতে ৬ মাসের ইন্টার্নশিপ, মাসিক ভাতা ১০ হাজার টাকা

ছবি : সংগৃহীত
ঢাকা অর্থনীতি ডেস্ক:
বিআরটিসি বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ছয় মাস মেয়াদে দুজনকে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের সরাসরি অফলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
সংস্থায় ইন্টার্নশিপের সংক্ষেপিত তথ্য:
  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)
  • পদের সংখ্যা: ২ জন
  • সময়সীমা: ৬ মাস
  • কাজের ক্ষেত্র: পরিবহন ব্যবস্থাপনা, মেরামত প্রযুক্তি, সড়ক নিরাপত্তা এবং পরিবেশবান্ধব গণপরিবহন চালনা
  • মাসিক ভাতা: ১০,০০০ টাকা
  • আবেদন প্রক্রিয়া: অফলাইন
শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলি:
সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদগুলোর জন্য বিবেচনাভুক্ত হবেন। তবে অর্জিত ডিগ্রির বয়স ২ বছরের বেশি হওয়া চলবে না।
আবেদন পাঠানোর নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদের বিআরটিসির অফিশিয়াল পোর্টাল থেকে ফরম ডাউনলোড করে নিজের হাতে পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে বিআরটিসির প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও অপারেশন) বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদন জমা দেওয়ার ঠিকানা:
পরিচালক (প্রশাসন ও অপারেশন), বিআরটিসি ভবন, ২১ রাজউক এভিনিউ, মতিঝিল, ঢাকা-১০০০।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন