Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

নতুন পে-স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঢাকা অর্থনীতি ডেস্ক:

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

আজ সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে-স্কেল করা হয়েছে, সেটা অনেকটাই চূড়ান্তের পথে।

নির্বাচনী ইশতেহারের বাইরে গিয়েও সরকার কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি। অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ৭ হাজার কোটি টাকা আগের ফ্যাসিবাদী সরকার লোপাট করে দিয়েছিল বলে জানান তিনি। ২০২২ সালের পর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরা এই টাকা পাননি উল্লেখ করে মাহদী আমিন জানান, বিষয়টি অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী অর্থের ব্যবস্থা করে দেন এবং দুদিন আগে এক অনুষ্ঠানে ২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন