Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে শুরু হলো পরীক্ষামূলক ফ্লাইট

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

নতুন নির্মিত টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে কক্সবাজার বিমানবন্দরে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর সকাল ৮টা ৫০ মিনিটে যাত্রা করে এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও।

দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এবং পর্যটন শিল্পের প্রসারে বেশ কয়েক বছর ধরে চলছে বিমানবন্দর আধুনিকায়নের কাজ। এ প্রকল্পের মূল আকর্ষণ সাগরের বুকে রানওয়ে এক হাজার ৭০০ ফুট সম্প্রসারণ।

এক হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ অগাস্ট। প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল ভবন ছাড়াও যুক্ত হচ্ছে আধুনিক এভিয়েশন অবকাঠামো।

এদিকে, আগামী অক্টোবর মাসে নতুন রানওয়ে পুরোদমে চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন