ঢাকা অর্থনীতি ডেস্ক:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো অধিকার আছে কি না, সেটিই এখন প্রশ্ন।
তিনি বলেন, “সে তো পলাতক একজন দাগী আসামি, যার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে ফাঁসি থেকে বিভিন্ন মেয়াদে। সে কি করে একটি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের ফোরামে বক্তব্য রাখতে পারে?”
বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, শেখ হাসিনার নিজের দেশের প্রতি কোনো প্রেম বা ভালোবাসা ছিল না। বরং গোটা জাতিকে লুণ্ঠন করে নিজের আত্মীয়স্বজনকে বিদেশে সুপ্রতিষ্ঠিত করাই ছিল তার এজেন্ডা।
তিনি বলেন, “এই এজেন্ডা থেকে তিনি সরে আসেননি, তাই ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা।”










কমেন্ট করুন