Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি
ছবি : সংগৃহীত

রংপুরে বদ্ধ ঘর থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক:
রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালা মারা বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ তাঁর স্ত্রী, কন‌্যা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (২২ আগস্ট) রাতে ওই বসতঘরের তালা ভেঙে চারজনের নিথর দেহ উদ্ধার করা হয়। বীভৎস এ ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন—গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর সহধর্মিণী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), কন‌্যা প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি অনেক দিন ধরে বাইরে থেকে তালা লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় অধিবাসীদের সন্দেহ জাগে। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং চারজনের মরদেহ দেখতে পায়। অতঃপর লাশগুলো উদ্ধার করা হয়।
তবে ঠিক কী কারণে বা কীভাবে তাঁদের প্রাণহানি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আসল রহস্য উদঘাটনে লাশগুলোর ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন