Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

স্বার্থ না থাকলে ভারতের বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণকে সাধুবাদ জানাবে সরকার: রিজভী

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার সেটিকে সাধুবাদ জানায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদষ্টা রুহুল কবির রিজভী। তবে স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে বলে জানান বিএনপির এই নেতা।

আজ বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী এ সময় আশা প্রকাশ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবকদল মাঠে থাকবে।

এছাড়া যেকোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবিলা করবে বলেও জানান বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন