Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

ছবি : সংগৃহীত

ঢাকা অর্থনীতি ডেস্ক:

দিনাজপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টু ছেলে রিফাত ইমন (২২) ও একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয়রা জানান, দিনাজপুর মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ইমন নিহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন