নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি এন্ড ডেপলপমেন্ট (বিআইডিডি) বিগত দশ দিনের নির্বাচনী প্রচারণা লক্ষ্য করে গবেষণার ভিত্তিতে ভোটারদের মবিলাইজেশনের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। উক্ত নির্বাচনী পূর্বাভাসে দেখা যায়, সিদ্ধান্তহীন ভোটাররেদের প্রতি ১০ জনের মধ্যে ৩ থেকে ৫ জন বিএনপি নেতৃত্বাধীন জোটের দিকে ঝোঁকার সম্ভাবনা রয়েছে। বাকিদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ স্বতন্ত্র বা আঞ্চলিক গোষ্ঠী দ্বারা প্রভাবিত অথবা অনুপস্থিত থাকতে পারে। এদের মধ্যে সর্বোচ্চ ২ থেকে ৩ জন জামায়াত জোটের দিকে ঝুঁকতে পারে বলেও উক্ত পূর্বাভাসে বলা হয়েছে।
এতে আরো বলা হয়, তারেক জিয়ার নতুন রাজনৈতিক উপস্থাপনাসহ নারীর ক্ষমতায়ন ও ধর্মীয় ন্যারেটিভের কারনে মধ্যবিত্ত ও শহুরে ভোটারেরা ব্যাপকভাবে বিএনপি জোট ও স্বতন্ত্র প্রার্থীদের দিকে ঝুঁকতে পারে।
বিআইডিডি’র পূর্বাভাসে আরো বলা হয়েছে, নির্বাচনে জয়-পরাজয় নির্ভর করবে ভোটার টার্ন আউটের উপর। বিএনপি যদি জামায়াত বিরোধী ভোটারদের ভোটকেন্দ্রে আনতে পারে তাহলে সুফল পাবে। অন্যদিকে জামায়াতের ভোট অনেকটাই নির্ভর করবে মুসলিম মধ্যবিত্ত ভোটারদের আস্থায় আনার ওপর।
এতে আরো বলা হয়েছে যে, বিগত দশ দিনে তারেক রহমানের নির্বাচনী প্রচারনার মূল উপজীব্য ছিলো- সবার আগে বাংলাদেশ নীতি। যা ভোটারদের উজ্জীবিত করেছে। অন্যদিকে জামায়াত আমীরের প্রচানায় ভোটকে ধর্মীয় দায়িত্বরুপে উপস্থাপন করা হয়েছে, যাতে ভোটাররা ধর্মের ভয়ে জামায়াত জোটকে ভোট দেয়। এই ন্যারেটিভ ভোটারদের বিভ্রান্তিতে ফেলেছে। ভোটারদের মতে নিত্য-নতুন ধর্মীয় ব্যাখ্যা যদি সত্যি হয়, তাহলে এতদিন আমাদের ধর্মীয় জ্ঞান ও চর্চা কি সঠিক ছিলো না?








কমেন্ট করুন