বিনোদন প্রতিবেদক:
সম্প্রতি খোলামেলা পোষাকে নতুন কিছু ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড়পর্দা বা ওটিটি প্ল্যাটফর্ম অথবা অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স এবং গ্ল্যামার ভক্তদের নজর কেড়েছে।
সুনেরাহ তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে, রোদেলা দুপুরে তার এই স্নিগ্ধ ও খোলামেলা উপস্থিতি নেটিজেনদের মন জয় করেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়।’
সুনেরাহর ছবি শেয়ার করার পর ভক্তরা মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ তার গ্ল্যামারকে প্রশংসা করছেন, আবার কেউ তার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে মন্তব্য করছেন। খোলামেলা ভঙ্গি থাকলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এই বোল্ড লুককে উষ্ণতার সঙ্গে তুলনা করেছেন। এর আগেও এমন খোলামেলা লুকে সুনেরাহ আলোচনায় এসেছে।








কমেন্ট করুন