ধামরাই প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফিরাত কামনা করে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১১ মার্চ ২০২৬ তারিখে ধামরাই বাজারে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সিনিয়র যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন টিপুর সভাপতিত্বে, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি।
উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি খোররম চৌধুরী টুটুল,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ মিয়া,সাধারণ সম্পাদক জানু মিয়া,থানা যুগ্ম আহবায়ক শাহিন আহমেদ শাওন, পারভেজ পাঠান প্রমুখ।








কমেন্ট করুন