Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করলেন দেওয়ান সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভার ও আশুলিয়ায় বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন অপসারণ করেন। তিনি জানান, ক্লিন সাভার গ্রীন সাভার গড়ে তুলতে আমরা বদ্ধ পরিকর। এসময় তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণ করা হয়েছে। কোন জঞ্জাল থাকবে না জানিয়ে তিনি বলেন, সাভার ও আশুলিয়ায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আসন্ন রমজানে সাভারে কোন যানজট থাকবে না যানজট মুক্ত করা হবে এবং ফুটপাত হকার মুক্ত করা হবে হকার মুক্ত করার পরে তাদের পূর্ণবাসন করা হবে বলেও বলেন তিনি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন