Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে বেলা সাড়ে ১১টার পর সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ পড়েন। এরপর শপথ গ্রহণ করেন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্য সংসদ সদস্যরা। সবাইকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

দ্বিতীয় ধাপে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় ধাপে শপথ নেন ১১ দলীয় জোটের এমপিরা।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন