Dhaka Orthoniti | ঢাকা অর্থনীতি

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান অভির মশক নিধন কার্যক্রম

ধামরাই প্রতিনিধি:

ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মশার উপদ্রবে। জনসাধারনের শান্তির কথা বিবেচনায় নিয়ে ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভি। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (৮ মার্চ ২০২৬) ধামরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। নাজমুল হাসান অভির নেতৃত্বে এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাজমুল হাসান অভি বলেন, জনগনের জন্যই আমাদের রাজনীতি। তাই জনগন যাতে শান্তিতে থাকে সেজন্যই আমার এই কর্মসূচি। এধরনের জনকল্যানমূখী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা অর্থনীতি

কমেন্ট করুন