ধামরাই প্রতিনিধি:
ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রবে সাধারন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একটি বাসযোগ্য আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে এবং জনগনের শান্তির কথা বিবেচনায় নিয়ে ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভি। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৯মার্চ ২০২৬) ধামরাই পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। নাজমুল হাসান অভির নেতৃত্বে এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাজমুল হাসান অভি বলেন, জনগনের জন্যই আমাদের রাজনীতি। তাই জনগন যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্যই আমার এই কর্মসূচি। এধরনের জনকল্যানমূখী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









কমেন্ট করুন