ধামরাই প্রতিনিধি:
ধামরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় আজ ১০মার্চ ২০২৬ মশা নিধন কর্মসূচি পালন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভি। এসময় তার সাথে স্থানীয় জনগনসহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল ইসলাম রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন টিটু, থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক লেহাজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, পৌর কৃষক দল নেতা আমিন বেপারি, ধামরাই থানা স্বেচছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ শাওন, ধামরাই সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, কুল্লা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম টিপু, ধামরাই পৌর ছাত্রদলের সহ-সভাপতি রিজভী আহমেদ সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানা যায়, ধামরাই পৌনসভার বিভিন্ন ওয়ার্ডে মশার উপদ্রবে সাধারন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একটি বাসযোগ্য আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে এবং জনগনের শান্তির কথা বিবেচনায় নিয়ে ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননেতা নাজমুল হাসান অভি। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১০মার্চ ২০২৬) ধামরাই পৌরসভার ৮ নং ওয়ার্ড ইসলামপুর এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। নাজমুল হাসান অভি বলেন, জনগনের জন্যই আমাদের রাজনীতি। তাই জনগন যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্যই আমার এই কর্মসূচি। এধরনের জনকল্যানমূখী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।









কমেন্ট করুন